সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো দাম ও প্রণোদনায় কাশিয়ানীতে বাড়ছে পেঁয়াজ চাষ গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিজের চেষ্টায় কমলার বাগান ঘুরে দাঁড়াল তোফায়েল, মৌলভীবাজারে আবারও ফিরছে সোনালি সুদিন  ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে সিরাজগঞ্জ জেলা দল ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ‘বোঝা হতে চান না’ মেসি ফুলবাড়িয়ায় বাসে অগ্নিকাণ্ডে চালক নিহত, দগ্ধ দুই পল্টনে আট দলের যুগপৎ সমাবেশ, পাঁচ দফা দাবি পেশ শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরজায় কড়া নাড়ছে শীত, ঝিনাইদহে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি শুরু শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচল স্বাভাবিক

অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর

MD MOBASSIR HASAN
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

সংবাদ:
দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপ। ইসরায়েলি পার্লামেন্ট নেসেট চুক্তির অনুমোদন দেওয়ার পর উপত্যকায় সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর টাইমস অব ইসরায়েল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল।

যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজার নির্দিষ্ট কিছু এলাকা থেকে সরে যাবে আইডিএফের সেনারা। তবে উপত্যকার প্রায় ৫৩ শতাংশ অংশের নিয়ন্ত্রণ আপাতত ইসরায়েলের হাতে থাকবে। পরবর্তী দুই ধাপে ধীরে ধীরে সম্পূর্ণভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করা হবে।

অন্যদিকে, হামাস জানিয়েছে— নিহত কিছু বন্দির মরদেহের অবস্থান তারা জানে না, যা মরদেহ হস্তান্তরে কিছুটা বিলম্ব ঘটাতে পারে।

চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে। পাশাপাশি গাজায় প্রবেশ করতে দেওয়া হবে মানবিক ত্রাণ ও সহায়তা।

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন নিশ্চিত করা হয়। চুক্তি অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যেই ৪৮ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রথম ধাপে মুক্তি পাবে ২০ জন জীবিত বন্দি।

সূত্র: টাইমস অব ইসরায়েল, ট্রুথ সোশ্যাল, আইডিএফ বিবৃতি

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102