সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো দাম ও প্রণোদনায় কাশিয়ানীতে বাড়ছে পেঁয়াজ চাষ গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিজের চেষ্টায় কমলার বাগান ঘুরে দাঁড়াল তোফায়েল, মৌলভীবাজারে আবারও ফিরছে সোনালি সুদিন  ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে সিরাজগঞ্জ জেলা দল ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ‘বোঝা হতে চান না’ মেসি ফুলবাড়িয়ায় বাসে অগ্নিকাণ্ডে চালক নিহত, দগ্ধ দুই পল্টনে আট দলের যুগপৎ সমাবেশ, পাঁচ দফা দাবি পেশ শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরজায় কড়া নাড়ছে শীত, ঝিনাইদহে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি শুরু শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচল স্বাভাবিক

ফুলবাড়িয়ায় বাসে অগ্নিকাণ্ডে চালক নিহত, দগ্ধ দুই

MD MOBASSIR HASAN
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাসচালকের মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ফুলবাড়িয়া–কেশরগঞ্জ সড়কের ভালুকজান এলাকায় মেসার্স ইসলাম ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা সড়কে পার্ক করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান বাসচালক জুলহাস মিয়া (৩০)। তিনি ওই এলাকার আবদুল বারেক ও সাজেদা আক্তার দম্পতির ছেলে।

অগ্নিকাণ্ডে বাসের ভেতরে থাকা আরও দুজন ব্যক্তি দগ্ধ হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ঘটনার পেছনে দুর্বৃত্তদের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফুলবাড়িয়া থানার এক কর্মকর্তা বলেন, “আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102