সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো দাম ও প্রণোদনায় কাশিয়ানীতে বাড়ছে পেঁয়াজ চাষ গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিজের চেষ্টায় কমলার বাগান ঘুরে দাঁড়াল তোফায়েল, মৌলভীবাজারে আবারও ফিরছে সোনালি সুদিন  ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে সিরাজগঞ্জ জেলা দল ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ‘বোঝা হতে চান না’ মেসি ফুলবাড়িয়ায় বাসে অগ্নিকাণ্ডে চালক নিহত, দগ্ধ দুই পল্টনে আট দলের যুগপৎ সমাবেশ, পাঁচ দফা দাবি পেশ শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরজায় কড়া নাড়ছে শীত, ঝিনাইদহে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি শুরু শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচল স্বাভাবিক

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ‘বোঝা হতে চান না’ মেসি

MD MOBASSIR HASAN
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

AV News Desk

লিওনেল মেসি ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন কি না—এই প্রশ্নটি আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকেই আলোচনায়। এখনো এ বিষয়ে সরাসরি কিছু বলেননি মেসি, তবে গত তিন বছরে তাঁর বক্তব্য ও মনোভাব থেকে অনুমান করা যাচ্ছে, তিনি আগামী বিশ্বকাপে খেলতে আগ্রহী।

গত মাসে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি–কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি সেখানে থাকতে চাই।”

চলতি বছর ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার হয়ে ৫০ ম্যাচে ৪৪ গোল ও ২১টি অ্যাসিস্ট করেছেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে ট্রফি জয়ের পরও বিশ্বকাপ তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট মেসির বক্তব্যে—

“অবশ্যই জানি, এটা তো বিশ্বকাপ—একটা বিশেষ আসর, আর বিশ্বকাপই বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা। তাই আমি উচ্ছ্বসিত, কিন্তু দিন ধরে ধরে এগোচ্ছি।”

 

বর্তমানে স্পেনে আর্জেন্টিনা দলের অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় লুয়ান্দায় প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এটি এ বছর দলের শেষ ম্যাচ। এরপর আগামী মার্চে ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

তবে ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি জানিয়ে দিয়েছেন, তিনি কখনোই আর্জেন্টিনা জাতীয় দলের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চান না। বয়সের কারণে খেলার গতি কমেছে—তা স্বীকারও করেছেন মেসি। তাই শুধু তাঁর খেলার ইচ্ছার জন্য নয়, দলের স্বার্থেই সিদ্ধান্ত হোক—এমনটাই চান তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’–কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন,

“আমি চাই না দলের ওপর বোঝা হয়ে যাই। যদি দেখি আমার জায়গায় কেউ ভালো করতে পারে, তাহলে আমি আনন্দের সঙ্গেই জায়গা ছেড়ে দেব।”

 

বিশ্বজুড়ে মেসি ভক্তদের কাছে এটি এক আবেগময় বার্তা—
২০২৬ বিশ্বকাপে হয়তো শেষবারের মতো দেখা যেতে পারে জাদুকর মেসিকে, আর তিনি চান সেটি হোক আর্জেন্টিনার গৌরবময় অধ্যায়ের আরেকটি সোনালি পর্ব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102