মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো দাম ও প্রণোদনায় কাশিয়ানীতে বাড়ছে পেঁয়াজ চাষ গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিজের চেষ্টায় কমলার বাগান ঘুরে দাঁড়াল তোফায়েল, মৌলভীবাজারে আবারও ফিরছে সোনালি সুদিন  ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে সিরাজগঞ্জ জেলা দল ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ‘বোঝা হতে চান না’ মেসি ফুলবাড়িয়ায় বাসে অগ্নিকাণ্ডে চালক নিহত, দগ্ধ দুই পল্টনে আট দলের যুগপৎ সমাবেশ, পাঁচ দফা দাবি পেশ শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরজায় কড়া নাড়ছে শীত, ঝিনাইদহে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি শুরু শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচল স্বাভাবিক

শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

MD MOBASSIR HASAN
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

 

শেরপুর, ২৯ অক্টোবর ২০২৫ (বাসস): ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে শেরপুরের নকলা উপজেলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তায় প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ ও মসুর ডালের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

 

আজ বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান এবং উপজেলা জামায়াতের সাবেক আমীর মুফতি খাদেমুল ইসলাম।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নকলা উপজেলার ৩ হাজার ৩৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ইউরিয়া সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

 

কর্মসূচির মাধ্যমে কৃষকদের আবাদে আগ্রহ বাড়বে এবং ফসল উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা।

 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102