মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো দাম ও প্রণোদনায় কাশিয়ানীতে বাড়ছে পেঁয়াজ চাষ গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিজের চেষ্টায় কমলার বাগান ঘুরে দাঁড়াল তোফায়েল, মৌলভীবাজারে আবারও ফিরছে সোনালি সুদিন  ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে সিরাজগঞ্জ জেলা দল ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ‘বোঝা হতে চান না’ মেসি ফুলবাড়িয়ায় বাসে অগ্নিকাণ্ডে চালক নিহত, দগ্ধ দুই পল্টনে আট দলের যুগপৎ সমাবেশ, পাঁচ দফা দাবি পেশ শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরজায় কড়া নাড়ছে শীত, ঝিনাইদহে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি শুরু শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচল স্বাভাবিক

ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে সিরাজগঞ্জ জেলা দল

MD MOBASSIR HASAN
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মোবাশ্বির হাসান,

যশোরকে ২–০ গোলে হারিয়ে গৌরবময় জয়

ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলে দারুণ নৈপুণ্য দেখিয়ে সিরাজগঞ্জ জেলা ফুটবল দল জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের ফাইনালে। আজকের রোমাঞ্চকর সেমিফাইনালে তারা যশোর জেলা দলকে ২–০ গোলে পরাজিত করে ইতিহাস গড়েছে।

খেলার শুরু থেকেই মাঠে আধিপত্য বিস্তার করে সিরাজগঞ্জের ফুটবলাররা। নিখুঁত পাস, দুর্দান্ত কৌশল ও দলীয় সমন্বয়ের মাধ্যমে একের পর এক আক্রমণ চালায় তারা। খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটি অসাধারণ গোল করে জয় নিশ্চিত করে নেয় সিরাজগঞ্জ।

ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পায়েল। তাঁর চমৎকার খেলা দলকে জয়ের পথে অনুপ্রাণিত করেছে।

এ জয়ের মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করে এখন সিরাজগঞ্জ জেলা দল চোখ রেখেছে চ্যাম্পিয়ন ট্রফির দিকে। জেলার সর্বত্র এখন একটাই স্লোগান—

“গৌরবের পদক্ষেপ, চ্যাম্পিয়ন হবে সিরাজগঞ্জ

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102